প্রকৌশল শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া কনস্টেবল প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩১ আগস্ট ২০২৫, ২১:৫৩আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২১:৫৩

প্রকৌশল বিভাগের এক নারী শিক্ষার্থীকে আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণের হুমকি দিয়েছিলেন এক পুলিশ কনস্টেবল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ও প্রকৌশল অধিকার আন্দোলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ।

তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে আমাদের নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি পুলিশের এক কনস্টেবল এক নারী শিক্ষার্থীকে হত্যা ও ধর্ষণের হুমকি দেন। আমরা বিষয়টি পুলিশকে জানালে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে জানাতে রবিবার বিকালে প্রকৌশল অধিকার আন্দোলনের কয়েকজন প্রতিনিধি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরে যান। প্রায় দুই ঘণ্টার বৈঠকে শিক্ষার্থীরা ২৮ আগস্ট শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, রংপুরে এক শিক্ষার্থীকে হেনস্তা এবং আন্দোলন সংশ্লিষ্ট আরও কয়েকটি ঘটনা তুলে ধরেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে ছাত্র ও পুলিশের দায়িত্ব কী হবে তা আলোচনা করা হয়েছে। সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ঠিক হয়নি। আমরা তাদের আইনগত দিকগুলো বুঝিয়েছি। যে কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের অভিযোগ উঠেছে, সেটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।’

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি