অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ঐক্য পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৭

মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সংবিধানের ভিত্তিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। এই লড়াইয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও আদিবাসী জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।

শনিবার (৩০ আগস্ট) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত, ভদন্ত বোধিপ্রিয় মহাথেরা, মিঃ টি রোজারিও স্মরণে অনুষ্ঠিত এক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

রবিবার (৩১ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী। সভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি মি. নির্মল রোজারিও, সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সজীব সরকারসহ অন্যান্য নেতারা।

সভার শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তিন নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বক্তারা, তাদের ত্যাগ ও অবদানের কথা অনুসরণ করে সম-অধিকার ও সমমর্যাদার লড়াইকে জোরদার করার আহ্বান জানান।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম