আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করেছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩

কোনও কাজ বা সেবার পাওয়ার জন্য সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত কোনও অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ডিএনসিসির ফেসবুক পেজে এক গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, জনবল নিয়োগ, দোকান বরাদ্দ, টেন্ডার কার্যক্রমসহ সব সেবা প্রদান নির্ধারিত নিয়ম ও পদ্ধতি মোতাবেক শেষ করা হয়। এতে ব্যক্তিগত হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। 

তাই কোনও কার্যক্রম বা সেবা গ্রহণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনও কর্মকর্তা বা কর্মচারী বা কোনও দালাল চক্রের সঙ্গে কোনও প্রকার আর্থিক লেনদেন করবেন না।

যিনি এ ধরনের আর্থিক লেনদেন করবেন এবং যার সঙ্গে করবেন উভয়পক্ষকে আইনের আওতায় আনা হবে। তাই কোনও কর্মকর্তা বা কর্মচারী অথবা দালাল চক্র অর্থ দাবি করলে তাকে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার জন্য অনুরোধ করেছে ডিএনসিসি।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী