উত্তরায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২

রাজধানীর উত্তরায় পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ফুয়াদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী পথচারী রাজিব বলেন, ‘সংঘর্ষের পর তিনি রাস্তায় পড়ে ছিলেন। আমরা দ্রুত তাকে ঢামেকে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি।’

মৃতের চাচাতো ভাই তামজীদ জানান, সকালে খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন। ঢামেক মর্গে ফুয়াদের লাশ শনাক্ত করেন।

মোটরসাইকেল আরোহী মো. ফুয়াদ হাসান হৃদয় নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর মতিঝিল এলাকায় একটি মেসে থাকতেন এবং হোসেন গ্রুপে চাকরি করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

/এআইবি/এবি/এমএইচআর/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি