রাজধানীতে দুই ট্রাফিক পুলিশকে মারধর, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১

রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় দায়িত্ব পালনরত দুই ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিকাল পৌনে ৩টার দিকে খিলগাঁও রেলগেট ক্রসিংয়ের দক্ষিণ পাশে দায়িত্বে ছিলেন এক ট্রাফিক কনস্টেবল। এ সময় তিনি উত্তর দিকের যান চলাচল বন্ধের সংকেত দেন। এতে একটি প্রাইভেটকার সিগন্যালে আটকে পড়ে।

এ ঘটনার পর প্রাইভেটকারের আরোহী দায়িত্বরত পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দেন।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার কিছুক্ষণ পর ওই ব্যক্তি আরও ৬-৭টি মোটরসাইকেলে চড়ে ১০-১২ জন সহযোগী নিয়ে খিলগাঁও রেলক্রসিংয়ে আসে। তারা দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ কনস্টেবলকে এলোপাতাড়ি মারধর করে। পাশেই থাকা বিট কর্মকর্তা উদ্ধারে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

পরে বেতারযন্ত্রের মাধ্যমে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। তবে বাকি অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।

গ্রেফতার আনোয়ারসহ আরও দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা, হামলা, আহত করা ও প্রাণনাশের হুমকির অভিযোগে খিলগাঁও থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

/এবি/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম