কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ: কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬

চার বছর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় ভাড়াটিয়া ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ওই বাড়ির কেয়ারটেকার মো. সাঈদ মোল্লার আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন। দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রয় করে ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, ভিকটিম দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় এক বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন। ওই বাড়িতে আসামি মো. সাঈদ মোল্লা কেয়ারটেকার হিসাবে কাজ করতো। সে প্রায়ই ভিকটিম মারিয়া আক্তারকে কু-প্রস্তাব দিতো। ২০২১ সালের ২ আগস্ট মায়িার তার ছোট ভাইকে খোঁজার জন্য বাসার নিচে যায়। এ সময় আসামি কৌশলে তাকে বাসার ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পরে ঘটনা কাউকে বললে তাকে হত্যার হুমকি দেয়। ভিকটিম হত্যার ভয়ে ঘটনা কাউকে বলেননি। পরবর্তীতে একই বছরের ২৩ সেপ্টেম্বর আবার ধর্ষণ করে। ভিকটিম তখন কান্নাকাটি ও চিৎকার করলে আসামি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। 

২০২২ সালের ৩১ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলী জিন্নাহ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলাটি বিচারকালে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। 

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী