মালিবাগে ধূমপান নিয়ে তর্ক, সোহাগ পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৯

রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে ধূমপান করা নিয়ে স্থানীয় দুই যুবককে সঙ্গে তর্কে জড়ান পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদার। এ ঘটনায় জেরে অর্ধ শতাধিক যুবক কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এতে পলাশ ও তার গাড়িচালক গুরুতর আহত হন। 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টান দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে জানা যায়, ধূমপান করা নিয়ে দু'টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ সোহাগ পরিবহন কাউন্টারের সামনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন স্থানীয় দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তী সময়ে ওই দুই যুবকের ফোনে অর্ধশতাধিক লোকজন ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কাউন্টারে হামলা ও ভাঙচুর করা হয়।

এসময় কাউন্টারের মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার গাড়িচালক মামুন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠে।   

পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম অভিযোগ করে বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাই ও তার গাড়িচালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে।

/এবি/এস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের