শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে আইজিপিকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আইজিপি বরাবর দেওয়া দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়ার সই করা চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে গ্রেফতারে আদালতের ওয়ারেন্ট অব অ্যারেস্ট আদেশ রয়েছে। মামলার তদন্তকালে জানা যায়, শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট অব অ্যারেস্ট ইস্যু করেছেন।

অপরদিকে দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা এস এম রাশেদুল হাসানের সই করা চিঠিতে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের মামলার তদন্তকালে জানা গেছে, তিনি বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট অব অ্যারেস্ট ইস্যু করেছেন। এজাহার নামীয় এই দুই আসামিকে গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী