মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩০

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

মোহাম্মদপুরে গ্রেফতার ২৯ জন

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন ও ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাতজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদাবরে গ্রেফতার ৫ জন

একই দিন আদাবর থানা এলাকায় পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে লোহার তৈরি তিনটি ছোরা উদ্ধার করা হয়।

উভয় থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত অপরাধীরা।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম