রাজধানীর বিজয়নগরে দুজন গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫

রাজধানীর বিজয়নগরে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। যদিও পুলিশ বলছে, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ১২টার দিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের অন্য হাসপাতালে নিয়ে যান স্বজনরা। 

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে একজনের ডান হাতে ও অপর জনের বাঁ হাতে গুলিবিদ্ধ ছিল। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে রাত পৌনে ১২টার দিকে চলে যায়।

তিনি আরও বলেন, ‘আহতরা জানিয়েছেন, রাত পৌনে ৯টার দিকে বিজয়নগরে তারা গুলিবিদ্ধ হয়েছেন। তবে কীভাবে গুলিবিদ্ধ হয়েছে সে ব্যাপারে জানা যায়নি।’

এদিকে, বিজয়নগরে এ ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনও তথ্য নেই।’

/এবি/এমএএ/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক