ছাত্রদলের ভিপি ও জিএস প্রার্থীর ফেসবুকে সাইবার হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার আক্রমণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এমন অভিযোগ করেন।

প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, আমাদের একাধিক ফেসবুক আইডিতে রহস্যজনক সাইবার আক্রমণ হয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভেরিফায়েড আইডি নেই হয়ে গেছে। প্রমাণাদি দিয়ে প্রাথমিকভাবে ফিরে পেলেও একটি পোস্ট করার পর আবারও ডিজেবল করে দেওয়া হয়। নির্বাচনের আগে আদৌ আইডি ফিরে পাবো কিনা জানি না। অথচ এই আইডিতেই আমি নির্বাচনি প্রচারণা চালাতাম, যেখানে প্রচুর রিচ হতো। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আমাদের ওপর সাইবার আক্রমণ চালানো হচ্ছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর এমন ঘটনা বেদনাদায়ক। দীর্ঘ সংগ্রামের পর আমরা এই জায়গায় এসেছি। জীবনে কখনও শিক্ষার্থীর অধিকার বা স্বাধীনতার প্রশ্নে আপস করিনি। তাই মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় হবেই। প্রতিকূল পরিস্থিতিতেও আপনারা ভোটের মাধ্যমে জবাব দেবেন।

প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ করে বলেন, আমাদের তিন জনের আইডিতে সাইবার আক্রমণ চালানো হয়েছে। এর পেছনে সুস্পষ্টভাবে পরাজয়ের আশঙ্কা কাজ করছে। আজ আইডি গায়েব হচ্ছে, কাল নির্বাচিত হলে তারা ৪০ হাজার শিক্ষার্থীর আইডি ডিজেবল করে দেবে। আগে মানুষ গুম করা হতো, এখন হচ্ছে সাইবার গুম। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাবো—যারা সাইবার আক্রমণ চালাচ্ছে, আগামীকাল ব্যালট অ্যাটাকের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দিন।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের