এনআইডি সংশোধন

জটিল আবেদন নিষ্পত্তিতে নতুন নির্দেশনা ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের ক্যাটাগরিভুক্ত এনআইডি সংশোধনের জটিল আবেদন নিষ্পত্তিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নতুন করে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে কোনও আবেদন শুনানি ছাড়া মাঠ পর্যায় থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রেরণ না করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।

নির্দেশনায় বলা হয়েছে, ‘ঘ’ ক্যাটাগরির আবেদনগুলো আবেদনের সিরিয়াল অনুযায়ী নিষ্পত্তি চলছে। তাই কোনও আবেদনকারীকে শুনানি (মোবাইলে প্রাপ্ত এসএমএস) ছাড়া উপজেলা/থানা নির্বাচন অফিস, জেলা বা সিনিয়র জেলা নির্বাচন অফিস কিংবা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানো যাবে না।

তবে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তার সই ও সিল দিয়ে আবেদন পাঠানো যাবে। একইভাবে ‘ম্যাচ ফাউন্ড’ সমস্যার ক্ষেত্রেও কর্মকর্তার সই ও সিল প্রদান করে আবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, ঢাকায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে বলে জানা যায়।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
এনআইডি নিয়ে ‘অনিয়ম’ ঠেকাতে যে উদ্যোগ নিলো ইসি
এনআইডি ডাটাবেজে এসএসসি সনদ সংযুক্তির নির্দেশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম