এক বছরে নৌ মন্ত্রণালয়ের সাশ্রয় ২,৪৮০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১

গত এক বছরে যাচাই-বাছাইয়ের ফলে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প থেকে ২,৪৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কারিগরি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত আলাদা আলাদা কমিটির মাধ্যমে প্রকল্পগুলো যাচাই-বাছাই করে যৌক্তিকতা নিরূপণপূর্বক অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে।’

নৌ পরিবহন উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত এক বছরে মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে ২১৪ কোটি টাকা, বিআইডব্লিউটিএ’র (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) মিঠামইন প্রকল্প থেকে ২৭০ কোটি টাকা, বিআইডব্লিউটিএ’র ৩৫ ড্রেজার কেনা প্রকল্প থেকে ১,৩০০ কোটি টাকা, মেরিন একাডেমির সিমুলেটর প্রকল্প থেকে ১৩৩ কোটি টাকা এবং পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল ড্রেজিং প্রকল্প থেকে ৫৬৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

/এসআই/এমএইচআর/
সম্পর্কিত
নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার: রাজিব আহসান
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম