দলের নিবন্ধন ও প্রবাসী ভোটের খোঁজ নিতে ইসিতে এনসিপির প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৫

দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতির খোঁজ নিতে নির্বাচন কমিশনে (ইসি) আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। ফেব্রুয়ারির নিবার্চনের আগে নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের স্বার্থে চলতি মাসেই নতুন দলের নিবন্ধনের কাজ শেষ করা হবে বলে এনসিপির প্রতিনিধি দলকে জানিয়েছে ইসি। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে জহিরুল ইসলাম মুসা এসব কথা বলেন। এসময় দলটির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাসহ তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধিত দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছিল। সেটি প্রক্রিয়াধীন আছে। আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম, সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে। তারা আমাদের আপডেট দিয়েছেন— এটি ফিল্ড পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এই রিপোর্টগুলো কমপাইলড করার পর তারা সবগুলো বিষয় নিয়ে হয়তো এ মাসের ভেতরেই সব রাজনৈতিক দলের ব্যাপারে এ মাসের ভেতরেই ইতিবাচক সিদ্ধান্ত নেবে। 

তিনি বলেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের একটি ধারাবাহিক সংলাপের আয়োজন করতে হবে। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে বসবে— বিশেষ করে যারা নতুনভাবে নিবন্ধিত হবেন তাদেরসহ। 

প্রবাসীদের ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আপনারা জানেন, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই উচ্চ কণ্ঠে প্রবাসী ভোটিংয়ের দাবি জানিয়ে এসেছিলাম। সে ব্যাপারেও আমরা একটি আপডেট জানতে চেয়েছিলাম।  আমাদেরকে জানানো হয়েছে, ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে— পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, কমিশন থেকে আমাদের যেটা জানানো হয়েছে, যারা বিদেশে বসে ভোট দেবেন এবং বাংলাদেশেও যারা পেশাগত বা অন্য কোনও কারণে নিজ সংসদীয় আসনের বাইরে থাকবেন, তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সেজন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপস ওপেন করা হবে এবং ওখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। নিবন্ধন সম্পন্ন করলে তাদের আগে থেকেই ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোটিং সম্পন্ন করে আবার পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সংসদীয় আসনে পাঠাবেন। এটি মূল ভোটের সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের