মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় ফাহিম নামে আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ১২ নম্বর রোডের বুড়িগঙ্গা নদীর তীরের ওয়াকওয়েতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ইয়ামিন ঢাকা উদ্যান এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরসখিনা গ্রামে।

এসব তথ্য নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, ‘স্থানীয়রা মোবাইল ছিনতাইয়ের সময় দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের হাসপাতালে পাঠালে ইয়ামিন মারা যায়, আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও জানান, ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে