ডেমরায় বাবার কাছে টাকা চেয়ে ধাক্কাধাক্কিতে ছেলের মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৯

রাজধানীর ডেমরার বামৈল তালতলা এলাকায় বাবার কাছে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির এক পর্যায়ে বটির ওপর পড়ে রাকিব হোসাইন (২৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রাকিব ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরার বামৈল তালতলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের মামা আব্দুস সালাম জানান, রাকিব নেশাগ্রস্ত ছিলেন। দুপুরে তিনি বাবার কাছে ২০০ টাকা চান। এ নিয়ে বাবা আবুল কাশেমের সঙ্গে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাকিব বটির ওপর পড়ে পেটে গুরুতর জখম হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রাকিব ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কাপড় প্রিন্ট কারখানার শ্রমিক আবুল কাশেমের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে ডেমরার বামৈল তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের