কাঠমান্ডুতে নামতে পারেনি বিমান, ফিরেছে ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২১

নেপালে চলমান ছাত্র আন্দোলনের কারণে কাঠমান্ডু বিমানবন্দরে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। পরে আবার ঢাকায় ফিরেছে। একইভাবে নেপাল থেকে যেসব যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল তারাও দেশটিতে আটকা পড়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের ‘বিজি-৩৭১’ ফ্লাইট ১১৪ যাত্রী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয়। কিন্তু কাঠমান্ডুর কাছাকাছি গেলে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দেয়নি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে নেপালের আকাশে চক্কর দিয়ে ঢাকায় ফিরতে বাধ্য হয়েছে বিমান। আবার কাঠমান্ডু-ঢাকা ‘বিজি ৩৭২’ ফ্লাইটের ৯৪ যাত্রী ঢাকা ফিরতে পারেননি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবির বলেন, ‘নেপালে আটকে পড়া ৯৪ যাত্রীকে হোটেলে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। একইভাবে ঢাকা থেকে যারা কাঠমান্ডু যেতে চেয়েছিলেন তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে।’

/আইএ/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম