টিএসসিতে রিটার্নিং কর্মকর্তা-ছাত্রদল মুখোমুখি, ‘রাজাকার’ ও ‘ভোট চোর’ স্লোগান

বাংলা ট্রিবিউন রির্পোট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫

ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে প্রবেশ নিয়ে শিক্ষকদের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে কর্মকর্তারা সুযোগ দিচ্ছেন না। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদল কর্মীদের অভিযোগ, সেখানে শিবিরের কর্মীরা অবস্থান করছেন। তাই ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদের প্রবেশ করতে দিতে হবে। কিন্তু প্রশাসন জানায়, এ সময় কাউকে প্রবেশ করতে দেওয়ার সুযোগ নেই।

তবে আবিদ ও তার সমর্থকরা তা মানতে নারাজ। তারা শিক্ষক নাসিমা বেগমের বিরুদ্ধে ভোট চুরির ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তারা রিটার্নিং কর্মকর্তাদের শিবিরের দালাল ও রাজাকার বলে স্লোগান দেন। ফটকের অপর প্রান্তে শিক্ষকরা এবং বাইরের দিকে ছাত্রদলের কয়েকশত নেতাকর্মী। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘এই কেন্দ্রে শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে। তাই ছাত্রদলসহ অন্যান্য প্যানেলের শিক্ষার্থীরাও ভোট গণনা দেখতে চাচ্ছেন। কিন্তু প্রশাসন কোনও কথা শুনছে না। তারা আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন। আমরা প্রবেশ না করা পর্যন্ত সেখান থেকে সরবো না।’

ছাত্রদল নেতারা আরও বলেন, ‘প্রশাসন এখনও ব্যালট বাক্স লুকিয়ে রেখেছে।’

উল্লেখ্য, প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে।

নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়েছেন ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী।

সব মিলিয়ে এবার একজন ভোটারকে ৪১টি করে ভোট দিতে হয়। ভোট নেওয়া হয় ওএমআর ফরমে, ৬ পাতার ব্যালটে। ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে চলছে ফলাফল গণনা। ফলাফল ঘোষণা করা হচ্ছে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে।

/এমকে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের