ইউল্যাব কেন্দ্রে ছাত্রদলের বিক্ষোভ, ছাত্রীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

বাংলা ট্রিবিউন রির্পোট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রের সামনে ব্যাপক বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতাকর্মীরা। এ সময় ভোটকেন্দ্রের ফটকে এলোপাতাড়ি লাথি মেরে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, এলইডি বন্ধ করে ভোট গণনা করা হচ্ছে। মূলত কারচুপি করতেই এমনটি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। 

তবে ফটকে অবস্থানকারী ছাত্রীরা জানান, এলইডি ঠিকমতোই চলছিল। ছাত্রদল নেতাকর্মীরা নিজেরা বন্ধ করে মিথ্যা অভিযোগ করেছে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে সেখান থেকে স্লোগান দিতে দিতে সেখান থেকে বের হয়ে যান ছাত্রদল নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে।

 

নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়েছেন ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী।

সব মিলিয়ে এবার একজন ভোটারকে ৪১টি করে ভোট দিতে হয়। ভোট নেওয়া হয় ওএমআর ফরমে, ৬ পাতার ব্যালটে। ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে চলছে ফলাফল গণনা। ফলাফল ঘোষণা করা হচ্ছে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে।

/এমকে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের