শেখ হাসিনার লকার জব্দ করলো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৩

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবন শাখা থেকে লকারটি জব্দ করা হয়।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যাংকে থাকা লকারটির দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে।

তবে লকারের ভেতরে কী রয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার নামে দুটি ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা রয়েছে। কর গোয়েন্দারা এই দুটি হিসাবে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পেয়েছেন। ইতোমধ্যে হিসাবগুলো জব্দ করা হয়েছে এবং টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

/জিএম/এম/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক