কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫

কাতারে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ধরনের কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে সরকার।

বুধবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই বেআইনি ও বিনা প্ররোচনায় হামলার মুখে বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের সরকার ও জনগণের পাশে অবিচল সংহতি প্রকাশ করেছে। এই ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি ইজরাইলের অব্যাহত অবজ্ঞার আরেকটি ইঙ্গিত। এই ধরনের কর্মকাণ্ড শান্তি ও নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টাকে দুর্বল করে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অংশীদারদের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

/এসও/এম/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম