নারায়ণগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বাংলা ট্রিবিউন রির্পোট
১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মদনপুর এলাকায় পানিতে ডুবে মশহুদ মন্জুর বর্ষ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে মদনপুরের একটি ফার্মের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

বর্ষ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (বিইউপি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শেখ মন্জুর বারী মন্জুর ছেলে। বর্তমানে মোহাম্মদপুর বাবর রোডে পরিবারের সঙ্গে থাকতেন। নিহতের বাবা দৈনিক উন্নয়ন বার্তা পত্রিকার সম্পাদক।

জানা গেছে, বুধবার বিকালে বর্ষসহ সাত বন্ধু তাদের এক বন্ধুর বাবার ফার্মে ঘুরতে যান। সেখানে পুকুরে গোসল করতে নামলে বর্ষ তলিয়ে যায়। অন্যরা উঠে এলেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এরপর বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্ষের নারী বন্ধু বর্নিল শপ্তাষী জানান, ‘আমরা সাত জন বন্ধু মিলে ফার্মে বেড়াতে গিয়েছিলাম। সবাই পুকুরে গোসল করতে নামি। সবাই উঠলেও বর্ষ তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।’

বর্ষের বাবা বলেন, ‘সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে সংবাদ পাই সে পানিতে ডুবে গেছে। হাসপাতালে এসে ছেলের মরদেহ দেখি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের