কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৭

বকেয়া বেতন না পাওয়ায় রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর কুড়িল চৌরাস্তা এলাকায় ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ শ্রমিক সড়ক অবরোধ করেন। তারা জানান, চলতি মাসের শুরুতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে ১০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তবে বকেয়া বেতন পরিশোধ না করায় তারা আবার সড়কে নামতে বাধ্য হয়েছেন।

কুড়িলে সড়ক অবেোধের কারণে যান চলাচল বন্ধ

সড়ক অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে এয়ারপোর্ট রোডের ঢাকা-উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং ও আউটগোয়িং উভয় লেনেই অন্তত ২০০ শ্রমিক অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। হঠাৎ সড়ক অবরোধে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প পথে যানবাহন সরিয়ে নিতে গিয়ে বাড়ছে চাপ ও দীর্ঘ যানজট।

এ বিষয়ে ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, বেতন-ভাতার দাবিতে বাড্ডার কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ কর্মী সড়ক অবরোধ করেছেন। ফলে ওই এলাকায় উভয়মুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

/এবি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী