সাত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি করলো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৯

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের সাত কর্মকর্তাকে বদলি করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

জানা যায়, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব করা হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনকে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মাহবুব আলম শাহ্‌কে বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক মো. আতিয়ার রহমানকে বদলি করে একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শাখার পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. অনিচ্ছুর রহমানকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলমকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক করা হয়েছে।

এ অফিস আদেশে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত হবে বলে ধরা হবে।

/এএজে/এমএইচআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী