পুলিশের লাঠিপেটায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিকরা। এতে ওই মহাসড়কসহ আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের লাঠিপেটা, টিয়ারসেল ও জলকামান নিক্ষেপে প্রায় ছয় ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) দুপুর ২টার দিকে কয়েক শতাধিক পোশাক শ্রমিক কুড়িলে মহাসড়ক অবরোধ করেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভে নামেন তারা। পুলিশ তাদের সড়ক ছাড়ার আহ্বান জানালে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনরতদের সড়ক থেকে সরিয়ে দেয়।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান জানান, পুলিশের কয়েক দফা চেষ্টার পর শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

/এবি/আরকে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম