শেওড়া রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৮

রাজধানীর শেওড়া রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে শেওড়া রেলগেট সংলগ্ন আপ লাইনে হেঁটে যাওয়ার সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে ছিল গোলাপি রঙের কামিজ, খয়েরি পায়জামা ও নীল-আকাশি রঙের ওড়না। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এসআই মোহাম্মদ আলী।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম