সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, তিনজন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে, সমন্বয়কের পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁচ লাখ টাকা গ্রহণের ঘটনায় তিনজনকে  জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন— এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন, ফারিয়া আক্তার তমা।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল মালেক খান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে এ এইচএম নোমান রেজাকে বিমান বন্দর থানার সামনে থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী রাত ৩টা ৪০ মিনিটে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমান বন্দর থানার জসিম উদ্দিন এলাকা থেকে আটক করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাত ১ টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় প্রবেশ করে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দেন। বাদীর ভগ্নিপতি দেলোয়ার হোসেনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাদী বিভিন্নভাবে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করেন। শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি সাড়ে চার লাখ টাকা দিতে বলেন তারা। অন্যথায়, ক্ষতি করার হুমকি দিয়ে চলে যান।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী