সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান নতুন মামলায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮

জুলাই আন্দোলনকেন্দ্রিক ঢাকার সাভারে তুহিন আহমেদ নামে এক ব্যক্তি হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের আদালত এ আদেশ দেন।

গত ১ ফেব্রুয়ারি তুহিন আহমেদ হত্যা মামলায় আসামিকে গ্রেফতার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক মো. আশিক ইমাম। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন আদালত। শুনানিকালে আসামিকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। আজ গ্রেফতদার দেখানো আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আশিক ইমাম এ তথ্য জানান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই সাভার মডেল থানার আরএস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে পাকা রাস্তার ওপর তুহিন আহমেদ আন্দোলনে অংশ নেন। এ সময় আসামিদের এলোপাতারি গুলি তুহিনের পেটে লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়। ওই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের