মিরপুরে উদ্ধার করা সরকারি জমি দখলকে কেন্দ্র করে হামলা-ফাঁকা গুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫

রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্ধার করা জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর ১২ নম্বরের স্বপ্ননগর আবাসিক এলাকা সংলগ্ন জাতীয় গৃহায়নের জমিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, প্রায় ৪০-৫০ জন হেলমেট পরিহিত লোক হঠাৎ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে এলাকাজুড়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু হয়। এ সময় হামলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যসহ অন্তত চারজন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

জাতীয় গৃহায়ন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার বাউনিয়া মৌজার সিএস ৩১২৮ দাগের ২.০১ একর জমি দীর্ঘদিন বেসরকারি আবাসন কোম্পানিসহ প্রভাবশালীদের দখলে ছিল। ওই জমিতে বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রির প্রস্তুতি চলছিল। গত ৩১ আগস্ট এক উচ্ছেদ অভিযানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমিটি দখলমুক্ত করে এবং বাউন্ডারি দেয়াল, আনসার শেড ও লেবার শেড নির্মাণকাজ শুরু করে।

গত ৬ সেপ্টেম্বর বেসরকারি আবাসন কোম্পানি এশিউর গ্রুপের লোকজন ওই জমিতে কাজ বন্ধ করতে জাতীয় গৃহায়নের কর্মকর্তা, আনসার সদস্য ও শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে ৭ সেপ্টেম্বর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এশিউর গ্রুপের চেয়ারম্যানসহ ১০০ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় অভিযোগ দায়ের করে। সোমবার পুনরায় বাউন্ডারি দেয়ালের কাজ শুরু হলে আবারও হামলার ঘটনা ঘটে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন–১ এর উপবিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘উচ্ছেদের পর থেকে ডিজিটাল সার্ভের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে আমরা দেয়াল নির্মাণ করছি। কয়েক দিন আগে তুহিন ও নজরুলের নেতৃত্বে কয়েকশ লোক হামলা চালিয়ে আমাদের কাজ বন্ধ করে দেয়। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।’

একই বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা বলেন, ‘সরকারের অধিগ্রহণ করা এ জমির মালিক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এটি দীর্ঘদিন বেসরকারি হাউজিং কোম্পানির দখলে ছিল। আমরা দখলমুক্ত করে কাজ শুরু করলে এশিউর গ্রুপের চেয়ারম্যান, পরিচালক ও সিইওর নির্দেশে ফারুক নামে এক ব্যক্তি শতাধিক লোক নিয়ে হামলা চালায়।’

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। গুলির ঘটনা তদন্ত করা হচ্ছে। সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।’

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি