সরকারি ম্যাটসে পুনরায় ভর্তি কার্যক্রমের দাবিতে অনশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

সব সরকারি মেডিক্যাল অ্যাসোসিয়েশন স্কুলে (ম্যাটস) পুনরায় ভর্তি কার্যক্রম দ্রুত চালু করাসহ বেশকিছু দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে অনশন কর্মসূচী শুরু করেন তারা।

অনশনরত শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ ঘণ্টার মধ্যে শূন্য পদে নিয়োগ দেওয়ার লিখিত আশ্বাস দিয়েছিল, তবে এখনও তা বাস্তবায়িত হয়নি। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের হঠকারী সিদ্ধান্তের কারণে ৯টি সরকারি ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অনিশ্চয়তা ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করেছে। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ স্মারকলিপি দিয়েছে, যাতে পুনরায় ভর্তি কার্যক্রম চালু করা হয় এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তর করা হয়। 

শিক্ষার্থীরা আরও দাবি করেছেন, সব শূন্য পদে নিয়োগ নিশ্চিত করা হোক এবং কমিউনিটি ক্লিনিকে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদ সৃষ্টি করে দক্ষ মেডিক্যাল ডিপ্লোমাধারীদের কাজে লাগানো হোক।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক মো. সাকিব মাহমুদ বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সঙ্গে সরাসরি আলোচনার পরও কোনও ফলপ্রসূ সমাধান পাওয়া যায়নি। শিক্ষার্থীরা এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন।’

/এসএ/এমএইচআর/
সম্পর্কিত
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তিন শিক্ষার্থীর অনশন
ফেনীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের