ফেনীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

ফেনী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৫

ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন করেছেন ফেনী-২ (সদর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া।

বৃহস্পতিবার সকালে তিনি অনশন শুরু করেন। এ সময় তার সঙ্গে দুই থেকে তিন কর্মী ছিলেন। রাত ৯টা পর্যন্ত অনশন চলছিল। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহারের দাবিতে এ অনশন করছেন তিনি। 

তারিকুল ইসলাম ভূঁইয়া ‘জনতার অধিকার পার্টির’ চেয়ারম্যান। তার দল নির্বাচন কমিশনের তালিকাভুক্ত না হওয়ায় তিনি গণঅধিকার পরিষদ থেকে নির্বাচন করছেন। অনশনরত এই প্রার্থীর হাতে বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড ছিল।

তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ফেনী-২ আসনে নির্বাচনী আচরণবিধি চরমভাবে লঙ্ঘন হচ্ছে। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন আমাকে হুমকি দিয়েছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এসব বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছেন না। নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় একতরফা সুযোগ দেওয়া হচ্ছে। আগামী আট ঘণ্টার মধ্যে জসিম উদ্দিনকে প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেবো আমরা।’

অনশন চলমান অবস্থায় তারিকুল ইসলামের সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায় এসে দেখা করেছেন একই আসনে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী একরামুল হক। এর আগে দুপুরে এসে দেখা করেছেন জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় নির্বাচনি ঐক্যের ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু।

তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘জেলা প্রশাসক আমাকে একটি চিঠি দিয়েছেন। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন। সে সময় ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু উপস্থিত থাকবেন। সে পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো।’

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘গোয়েন্দা পুলিশ সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান করছে। নির্বাচনকালীন দাফতরিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়ে তারিকুল ইসলামকে বোঝানোর চেষ্টা করেছি আমরা।’

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা বলেন, ‌‘নির্বাচনের সময়ে এখন পর্যন্ত যতগুলো অভিযোগ এসেছে, সবই আমলে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু ট্রাক প্রতীকের প্রার্থী এ পর্যন্ত লিখিতভাবে কোনও অভিযোগ দেননি। এজন্য কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
পাওনা টাকা আদায়ে দেনাদারের বাড়ির সামনে অনশনে বসলেন প্রবাসী 
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ