ফেসবুকে প্রশ্নফাঁসের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে মো. স্বাধীন মিয়া (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও আটটি সিমকার্ড জব্দ করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট) সৈয়দ হারুন অর রশিদ।

তিনি বলেন, ‘সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি টিম সোশ্যাল মিডিয়া মনিটরিং করার সময় “জাহিদ খান (অল এক্সাম হেল্পার)” নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও সরবরাহের প্রলোভনমূলক পোস্ট নজরে আনে। পোস্টগুলোর মধ্যে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার “১০০% কমন অরিজিনাল কপি” দেওয়ার দাবি করা হয়।’

গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডি চালানো স্বাধীনের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ফেক প্রোফাইল পরিচালনা করে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অগ্রিম অর্থ নিত এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। এভাবে সে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

ডিবি জানায়, গ্রেফতার স্বাধীনের ‘জাহিদ খান’ নামের ওই ফেসবুক অ্যাকাউন্টে নামের পাশে ব্র্যাকেটে লেখা আছে ‘অল এক্সাম হেল্পার’ এবং বায়োতে উল্লেখ রয়েছে, ‘টাকা বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দেই। হেল্প লাগলে ইনবক্স করুন’।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম