‘রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৯

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক উদ্যোগে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান হওয়া জরুরি। এর সমাধান আরও প্রলম্বিত হোক, আমরা চাই না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নীতি গবেষণা কেন্দ্র’ আয়োজিত রোহিঙ্গা সমস্যার সংকট ও সমাধান নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের আমাদের খুবই শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। দুঃখজনকভাবে আট বছরে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট সমাধানে যথেষ্ট সক্রিয় হতে দেখা যায়নি। এটি মানবিক ইস্যু, এটি আন্তর্জাতিক সংকট।

দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আসিয়ানকে বোঝানোর চেষ্টা করছি। এই সংকটের সমাধান করতে সমন্বিত প্রচেষ্টা দরকার। দুঃখজনক হলেও সত্য, এ সমস্যা সমাধানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনও সমন্বিত প্রচেষ্টা নাই। 

তিনি আরও বলেন, আমরা কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক সমর্থনের পাশাপাশি এ সংকট সমাধানে প্রয়োজন কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ।

তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরাতে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজের মাতৃভূমিতে ফেরত যাওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার।

/এসএ/আরকে/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ