অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় কামরাঙ্গীরচরে চালককে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার চালক আকরাম হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার  করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. জীবন (২১) ও মো. আশিক (২২)।

গতকাল মঙ্গলবার চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপি লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামী।

পুলিশ জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক রাত ৩টার দিকে যাত্রী নিয়ে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে পৌঁছান রিকশাচালক আকরাম হোসেন। এ সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১,৫০০ টাকা ছিনিয়ে নেয়। তারা অটোরিকশাও ছিনতাইয়ের চেষ্টা করে। আকরাম বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। আকরাম হোসেনের চিৎকারে আসামিরা এ সময় পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার দায়েরের পর কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জীবন ও আশিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

/বিআই/এম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী