উৎসবমুখর-নিরাপদ পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫

এ বছর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি সদরদপ্তরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, বর্তমানে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং পূর্বের ন্যায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ আসন্ন পূজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, এ বছর ঢাকা মহানগরীর ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পৃথক ট্রাফিক ব্যবস্থাপনাও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তার সংস্কার ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন এবং অগ্নি-নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পূজামণ্ডপগুলোকে অরক্ষিত না রাখার আহ্বান জানিয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও ভুলতথ্য সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ জানান।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, রামকৃষ্ণ মিশন মঠসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা ডিএমপির নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ডিএমপির বিভিন্ন অতিরিক্ত কমিশনার, সশস্ত্রবাহিনী, গোয়েন্দা সংস্থা ও সেবাসংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি