ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে ইসির বৈঠক রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে রবিবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক করার কথা রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে ২২ সেপ্টেম্বর ইসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেদিন দুপুরে এই টিম আসবে। তাদের সঙ্গে ইসি কর্মকর্তাদেরও একটা টিম থাকবে।

তিনি বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম মধ্য সেপ্টেম্বরে দেশে আসার কথা ছিল। সেই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক করবে তারা। প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দলের তিন জন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকার কথা রয়েছে।

নির্বাচনের ৭০ শতাংশ কেনাকাটা সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সামগ্রীর মূল কেনাকাটা চলতি সেপ্টেম্বরে শেষ হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ইতোমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বেশ কিছু সরঞ্জাম এসেছে। ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে চাহিদা অনুযায়ী সব সামগ্রী পৌঁছে যাবে। এ সময় নির্বাচনি প্রস্তুতি পুরোদমে চলছে বলেও জানান সচিব।

আগামী কমিশন সভায় সংলাপ ও দলের নিবন্ধন চূড়ান্ত

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজন তথা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলে জানান ইসি সচিব।

তিনি বলেন, ইতোমধ্যে ২২টি নিবন্ধন আগ্রহী দলের সরেজমিন তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন করেছে এবং সেপ্টেম্বরের শেষে অংশীজনের সঙ্গে সংলাপের কথা রয়েছে।

সচিব বলেন, সিইসি কানাডা সফর শেষে দেশে ফিরেছেন বৃহস্পতিবার। আগামী রবিবার-সোমবার কমিশন সভা হতে পারে। কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা করে দল নিবন্ধন চূড়ান্ত, সংলাপ শুরুর নির্ধারিত তারিখ ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত হবে।

এ সময় সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসি। এরই মধ্যে সংক্ষুব্ধ অনেকে আদালতে রিট করেছেন। এমন পরিস্থিতিতে ইসি বলছে, এসব সিদ্ধান্তের বিষয়ে তারা আদালতের দিকে তাকিয়ে আছেন।

এ বিষয়ে ইসি সচিব বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে এখন কথা বলা সমীচীন হবে না।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী