তেজগাঁওয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০

রাজধানীর তেজগাঁও থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি সাকিব ওরফে বাবুকে (২৩) গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে জানানো হয়, সাকিব ওরফে বাবু ২০২০ সালের ২৫ জুন শরীয়তপুরের জাজিরা থানাধীন পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাকিল মাদবরকে (১৫) অপহরণের পর মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে লাশ গুম করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির হত্যাসহ বিভিন্ন ধারায় জাজিরা থানায় মামলা হয়। মামলার রায়ে সাকিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তিনি পালিয়ে যান। কারা কর্তৃপক্ষ এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে। পলাতক থাকার সময় তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।

গ্রেফতারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান