খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৩

রাজধানীর খিলক্ষেত তিনশত ফিট সড়কের মস্তুল এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় একজন বাইসাইকেল আরোহী নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা পুলিশের। গুরুতর আহত দুই জনকে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আহত মনির হোসেনকে (২৭) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতের ভগ্নিপতি কামাল মাস্টার জানান, মনির পেশায় স্যানিটারি মিস্ত্রি। সহকর্মীর সঙ্গে কাজ শেষে বাইসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে মস্তুল এলাকায় একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে আহত হন। নিহত ব্যক্তির পরিচয় তিনি জানেন না।

খিলক্ষেত থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি কুর্মিটোলা হাসপাতালে গিয়ে একজনের মৃতদেহ দেখতে পান। নিহতের পরিচয় এখনও মেলেনি। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আহত মনিরের বাড়ি খিলক্ষেতের ডুমনি এলাকায়। তার বাবার নাম সুলতান মাতুব্বর।

 

/এআইবি/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি