তুরাগে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮

রাজধানীর তুরাগ এলাকায় বিথী আক্তার ওরফে বিলকিস (৩৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা-পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– বিথী আক্তারের স্বামী মো. বাবুল মিয়া (৪৭) ও তার সহযোগী মো. সম্রাট (২০)।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টায় বিথী আক্তার নিখোঁজ হন। এ ঘটনায় তার মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তুরাগ থানার রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠে কাশবনের মধ্যে একজন অজ্ঞাত নারীর মরদেহ পাওয়া যায়। মনোয়ারা বেগম ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন মরদেহ তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি থানায় গিয়ে সেটি তার মেয়ে বিথীর মরদেহ হিসেবে শনাক্ত করেন। এ ঘটনায় তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলা হওয়ার পর তুরাগ থানা-পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার দুপুরে পল্লবী থানা পুলিশের সহায়তায় মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১২ কালাপানি এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পরিবারিক কলহের জেরে ধরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা আদালতে দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান