বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। মরহুমের জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
২০০৮ সালের ১৩ জুলাই থেকে ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতিতে বিএসসি, ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
১৯৭০-এর দশকে সালাহউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। তিনি ড. কামাল হোসেনের সহযোগী হিসেবে আইন পেশায় যুক্ত ছিলেন।








