আ.লীগ নেতা আনিসুর ও ঢাবির ছাত্রলীগ নেতা সনেট কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

রাজধানীর ধানমন্ডি থানার ২৭ নম্বরে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিসুর রহমানসহ দুই জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

অপর আসামি হলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম আল সনেট।

আদালত সূত্রে জানা গেছে, এদিন তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ তাদের কারাগারে রাখার আবেদন করেন। আসামিদের মধ্যে আনিসুরের পক্ষে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন ও সনেটের পক্ষে মো. সাইদুল ইসলাম জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধানমন্ডিতে মিছিলের ঘটনায় গত ১ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. আকিব নূর।

মামলার অভিযোগ বলা হয়েছে, গত ৩১ আগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ৮০ থেকে ৯০ জন সদস্য ধানমন্ডি ২৭ নম্বর রোডে মিছিল করেন।  পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২টি ককটেল ফাটিয়ে তারা পালিয়ে যান। আসামিরা একত্রিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার তথা রাষ্ট্রের ক্ষতি সাধন করে অপপ্রচারের উদ্দেশ্য বিভিন্ন স্লোগান দেন ও বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছেন।

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর বেইলি রোড থেকে এএসএম আল সনেট ও রাত ১১টা ৩০ মিনিটে ধানমন্ডি থেকে মুহম্মদ আনিসুর রহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক