ফায়ারফাইটার শামীম আহমেদের জানাজা সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪১

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার শামীম আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং মন্ত্রণালয় ও অধিদফতরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয় এবং তার বড় ভাই সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ। জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা শামীম আহমেদের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সেখানেই তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনরা।

উল্লেখ্য, টঙ্গীর রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শামীম আহমেদ মঙ্গলবার বিকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন এবং তিন সন্তানের জনক ছিলেন।

/এবি/কেএইচটি/
সম্পর্কিত
ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু: দরজা বন্ধ থাকার অভিযোগ
সর্বশেষ খবর
দুর্নীতির ১৫ মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস 
দুর্নীতির ১৫ মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস 
আবারও ইউএস ওপেনে ফিরছে কিংবদন্তি জুটি
আবারও ইউএস ওপেনে ফিরছে কিংবদন্তি জুটি
নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ
নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ
রংপুরে ৪ খুন: সেই বাড়ির ছাদের পানি নিয়ে নতুন সন্দেহ, যা বলছে পুলিশ
রংপুরে ৪ খুন: সেই বাড়ির ছাদের পানি নিয়ে নতুন সন্দেহ, যা বলছে পুলিশ
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ