টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের যে নির্দেশনা দিলো প্রশাসন

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ১০:৫০আপডেট : ১০ জুলাই ২০২৬, ১০:৫০

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় হাওর পর্যটনের প্রধান কেন্দ্র টাঙ্গুয়ার পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মতিউর রহমান খান স্বাক্ষরিত নির্দেশনায় পর্যটক ও হাউসবোট মালিকদের সতর্ক করেছেন।

এতে বলা হয়েছে, জেলা এবং ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অব্যাহত বর্ষণ চলছে। এতে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে। বিপদসীমা অতিক্রম করছে কিছু নদী।

দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে হাওরে নৌযান চলাচল এখন ঝূঁকিপূর্ণ। তাই এমন পরিস্থিতিতে পর্যটকদের নিয়ে হাওরে যাত্রা না করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসনের নির্দেশনায়।

অতিরিক্ত যাত্রী পরিহার করে হাউসবোটে মানসম্মত লাইফজ্যাকেট, লাইফবয় রিং এর ব্যবস্থাও নিশ্চিত করার কথা জানানো হয়েছে নির্দেশনায়। বলা হয়, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস ও পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলতে হবে হাউবোট মালিক ও পর্যটকদের।

বন্যা পরিস্থিতির অবনতি হলে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ প্রদানের নির্দেশনা এলে অবিলম্বে তা বাস্তবায়ন করার কথাও জানিয়েছে প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান বলেন, জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। হাওরে এই মুহূর্তে পর্যটন ঝুঁকিপূর্ণ।

/এফআর/
সম্পর্কিত
পানিতে ডুবেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা
কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো ৪ পর্যটক উদ্ধার
এক বছরের জের তিন বছরেও শেষ হয় না, ত্রিমুখী সংকটের শঙ্কায় লাখো কৃষক
সর্বশেষ খবর
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত