ক্যানসার আক্রান্ত কামরুলের রিমান্ড বাতিল চাইলেন আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০

জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যার মামলায় ১০ দিনের রিমান্ড শুনানিতে সাবেকমন্ত্রী কামরুল ইসলামের ক্যানসারের কথা জানিয়ে তার রিমান্ড বাতিল চেয়েছেন আইনজীবী। কামরুলের আইনজীবী

আফতাব মাহমুদ চৌধুরী বলেন, তিনি ক্যানসারে আক্রান্ত। রিমান্ড দিলে খারাপ কিছু হতে পারে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালতে শুনানির সময় তিনি এ কথা বলেন।

বুধবার সকালে কারাগার থেকে কামরুলকে আদালতের হাজত খানা আনা হয়। বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, হাতকড়া ও ডান হাতে লাঠিতে ভর দিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ভবনের ছয় তলায় ১১ নম্বর কোর্টে আনা হয়। পরে কাঠগড়ায় হেলমেট ও জ্যাকেট খুলে রাখা হয়। কিছুক্ষণ পর শুনানি শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র পক্ষের অতিরিক্ত প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন, আদালতকে তিনি জানান, কামরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তিনি। ওনার কাছে অনেক বিষয় জানার আছে।

পরে আসামি পক্ষের আইনজীবী আলতাব মাহমুদ চৌধুরী বলেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। ৭৬ বছর বয়স হয়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত। খাবারের সমস্যা হলে ফুড পয়জিং এর সমস্যা শুরু হয়। এটা ওনার ২৩ নম্বর মামলা। এর আগেও ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উনি ক্যানসারে আক্রান্ত।

ওনাকে রিমান্ডে দেওয়ার অবস্থা নেই।  রিমান্ড দেওয়া হলে ওনার খারাপ কিছু হয়ে যেতে পারে। উনি এ আদালতে এসে বারবার আক্রান্ত হয়েছেন। ওনাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ দেওয়া হোক।

আইনজীবী মোরশেদ হোসেন শাহিন বলেন,  উনি এ এলাকার এমপিও ছিলেন না। একই ব্যক্তি একই সময়ে ভিন্ন ভিন্ন এলাকায় কীভাবে থাকেন? উনি এসব মামলায় জড়িত না।

উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর আইনজীবী কামরুল ইসলামকে চকলেট, পানি পানের অনুমতি চান। আদালত পানি পান ও চকলেট দেওয়ার অনুমতি দেন।

এরপর আবার কামরুল ইসলামকে আদালত থেকে হাতজ খানা নেওয়া হয়। এসময় তাকে একটু দ্রুততার সঙ্গে নেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। এসময় কামরুল ইসলাম দাঁড়িয়ে যান এবং কয়েকজন পুলিশ সদস্যদের ওপর চটে যান। বলেন,‘এভাবে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করছেন কেন?’ পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের