এসরোটেক্সে ২২০ শ্রমিককে কাজে পুনর্বহাল ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭

এসরোটেক্স গ্রুপের ‘বেআইনি’ভাবে কর্মচ্যুত ২২০ শ্রমিকের কাজে যোগদান এবং ৩০ শ্রমিকের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি করেন তারা।

শ্রমিকদের পক্ষে মো. রাসেল হোসেন বলেন, ফ্যাক্টরির নতুন নিয়মকানুনের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের কোম্পানির জিএম আওলাদ হোসেন ৩০ জন শ্রমিকের নামে মিথ্যা মামলা দিয়েছে। এছাড়াও ২২০ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে।

তিনি আরও বলেন, আগের নিয়ম ছিল— সকাল ১১টায় ১৫ মিনিটে নাস্তার জন্য দেওয়া হতো। কিন্তু বর্তমানে সেটা কমিয়ে আনা হয়েছে ১২ মিনিটে। দুপুরের খাবারের সময় থেকে ১০ মিনিট কমিয়ে আনা হয়েছে। আগে ডিউটি শুরু হতো সকাল ৯টায়, এখন শুরু হচ্ছে ৮টায়। নামাজ পড়ার সময়ও দিতে চায়নি। এগুলোর প্রতিবাদ করায় আমাদের চাকরিচ্যুত ও মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রায় দুই মাস আগে মামলা এবং চাকরিচ্যুত করা হয়।

/এসএ/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী