টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ

আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি। এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আরেক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, গত সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। আজ (বুধবার) দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার নুরুল হুদা মারা যান। এর আগে গতকাল একই ঘটনায় আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান। তাদের দুজনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে একজনের ৪২ শতাংশ ও আরেকজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা জসিম জানান, টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত ২২ সেপ্টেম্বর এ দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় দুজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, নুরুল হুদা তিনি। ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়। তিনি ওই এলাকার আব্দুল মনসুরের ছেলে। ২০০৭ সালের মার্চে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম