সাবেক এমপি মুক্তি’র ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিসহ দুইজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। রিমান্ড চাওয়া অপর আসামি আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যনির্বাহী সংসদের সভাপতি মোজাম্মল হক।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ রিমান্ড আবেদন করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে রিমান্ডের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনের একটি গাড়ির ‘শো রুম’ থেকে মুক্তিকে আটক করে পুলিশ। আর মোজাম্মেলকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান-১-এর স্বপ্ন সুপারশপের সামনে থেকে আটক করা হয়। তাদের গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, বিএম কবিরুল হক মুক্তি এবং মোজাম্মেল হক বিভিন্ন অনলাইন গ্রুপে যুক্ত। এসব গ্রুপে রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংসের লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য উস্কানিমূলক প্রচার ও প্রচারণা চালান তারা। তাদের কাছ থেকে আরও তথ্য পেতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

এদিকে মামলার অভিযোগে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুর একটার দিকে গুলশানের ডা. ফজলে রাব্বী পার্কের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগানসহ রাস্তায় চলাচলরত গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।

এ ঘটনায় গুলশান থানার এসআই মাহাবুব হোসাইন ওইদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

/এনএইচ/
সম্পর্কিত
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি