শারদীয় দুর্গাপূজা

দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা দুর্গাপূজার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করে র‌্যাব জানায়, পূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর সারা দেশে মোট ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে যে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ৩ অক্টোবর পর্যন্ত পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে র‍্যাব

২৫ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহল দল এবং সারা দেশে ২৮১টি টহল দল কাজ করছে। এছাড়া ব্যাটালিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নাশকতার যে কোনও তথ্য পেলে তাৎক্ষণিকভাবে র‌্যাবকে জানানোর জন্য সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও সহযোগিতার জন্য র‌্যাব কন্ট্রোল রুম ও প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে।

সংস্থাটি আশা প্রকাশ করেছে, আগের বছরগুলোর মতো এবারও দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে এবং র‌্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের