ভ্রমণে নিষেধাজ্ঞা: বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে সোহেল তাজকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৪

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কাতার এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। এজন্য তিনি বিমানবন্দরেও এসেছিলেন। কিন্তু তার ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দিন আহমেদের ছোট মেয়ে ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন।

তিনি জানান, ‘সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।’ কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, ‘সম্ভবত বুধবার ঘটেছে।’ তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। শুধু বলেছেন, ‘সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।’

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।

একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন সোহেল তাজ। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে, ওই বছরের ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়।

পরে তিনি অভিযোগ করেন, তার কাজে ‘নানা রকম বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এরপর আর রাজনীতিতে জড়াননি তিনি।

 

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সিএনএনসহ ৩ গণমাধ্যমকে হোয়াইট হাউসে ট্রাম্পের নিষেধাজ্ঞা
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা এখন ট্রাম্পের হাতে
সর্বশেষ খবর
স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল হক
স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল হক
‘আমরা গিয়ে দেখি, অপ্রতিমের লাশ একটি শেয়াল কামড়াচ্ছিল’
‘আমরা গিয়ে দেখি, অপ্রতিমের লাশ একটি শেয়াল কামড়াচ্ছিল’
শ্বেতাঙ্গদের পেছনে ফেলে ব্রিটেনে শীর্ষে বাংলাদেশি নতুন প্রজন্ম
শ্বেতাঙ্গদের পেছনে ফেলে ব্রিটেনে শীর্ষে বাংলাদেশি নতুন প্রজন্ম
প্রধানমন্ত্রীর বাসভবনে ব্যবহার হবে সৌরবিদ্যুৎ
প্রধানমন্ত্রীর বাসভবনে ব্যবহার হবে সৌরবিদ্যুৎ
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত