কুয়েতের গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি ক্যালিগ্রাফি হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২১

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির অন্যতম ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি এক শিল্পীর আঁকা দুটি ক্যালিগ্রাফি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত মসজিদ কর্তৃপক্ষের প্রধান বদর মা’জুন আল ঢাফিরির হাতে এ শিল্পকর্ম দুটি তুলে দেন।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, গ্র্যান্ড মসজিদের আর্ট গ্যালারিতে কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, মরক্কো, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, চীন, স্পেন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশের ক্যালিগ্রাফি সংরক্ষিত আছে। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের কোনও প্রতিনিধিত্ব এতদিন সেখানে ছিল না।

এ প্রেক্ষিতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক তরুণ বাংলাদেশি ক্যালিগ্রাফি শিল্পীর আঁকা দুটি চিত্র সংগ্রহ করে তা মসজিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

দূতাবাস আশা প্রকাশ করে, এই উদ্যোগটি কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী